Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ম্যানচেস্টার ডার্বিতে অফসাইড কাণ্ড: ভিএআর রেফারি ডোনোভিও নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ১১:৫৫ পিএম
ম্যানচেস্টার ডার্বিতে অফসাইড কাণ্ড: ভিএআর রেফারি ডোনোভিও নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে ঘটা একটি মস্ত ভুলের চরম মাশুল গুনতে হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ম্যাট ডোনোভিও এবং তাঁর সহকারী ব্লেক অ্যান্ট্রোবাসকে। আন্তর্জাতিক বিরতির আগের শেষ রাউন্ডের ম্যাচ পরিচালনা থেকে এই দুই কর্মকর্তাকে একপ্রকার বাদই দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারিদের নিয়ন্ত্রক সংস্থা (পিজিএমওএল)। এর ফলে আগামী ১১ অক্টোবর পর্যন্ত কোনো লিগ ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা যাবে না তাঁদের।

​রোববারের টানটান উত্তেজনার ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের করা একটি গোল ঘিরে তৈরি হয় বড় বিতর্ক। এনজো ফার্নান্দেজ স্পষ্ট অফসাইড পজিশনে দাঁড়িয়ে থেকে খেলায় প্রভাব ফেললেও তা ভিএআরে উপেক্ষা করে গোলটি বহাল রাখেন ডোনোভিও। ম্যাচ শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টার মাথায় নিজের ভুল প্রকাশ্যে স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান রেফারি কমিটির প্রধান হাওয়ার্ড ওয়েব। একই সঙ্গে পিজিএমওএল-এর পক্ষ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দুঃখপ্রকাশও করা হয়।

​ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ডার্বির খেলা শেষ হওয়ার পরপরই ডোনোভিওকে ফোন করে এই গুরুতর ভুলের কৈফিয়ত তলব করেন হাওয়ার্ড ওয়েব। পরবর্তীতে পেশাদার রেফারি কমিটির মুখপাত্র জানান, খেলোয়াড়ের অবস্থানের গুরুত্ব বিচারে ভিএআর মারাত্মক ভুল করেছেন এবং অফসাইডের বিষয়টি নিশ্চিত হতে মাঠের প্রধান রেফারিকে অন-ফিল্ড মনিটরে (পিচসাইড স্ক্রিন) ফুটেজটি দেখার নির্দেশ দেওয়া উচিত ছিল।

​পিজিএমওএল স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিচালনা পর্ষদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক বিরতি শেষ না হওয়া পর্যন্ত ডোনোভিও ও অ্যান্ট্রোবাসকে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা হচ্ছে। হাওয়ার্ড ওয়েব ঘটনাটিকে 'মানবিক ভুল' হিসেবে দেখলেও তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেওয়াকে জরুরি মনে করেছেন। ভবিষ্যতে যেন এ ধরনের ভুলের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য গোটা রেফারিং প্রক্রিয়ার ওপর একটি গভীর পর্যালোচনার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

​এদিকে ভুলের দায় খোলাখুলি মেনে নেওয়া এবং দ্রুত ব্যবস্থা নেওয়ায় পিজিএমওএল-এর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। রেফারিং কমিটির এই স্বচ্ছ অবস্থানকে স্বাগত জানিয়ে তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ না জানানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)