Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ১১:৩২ এ এম
মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত

চীনের হুলুনবুয়িরে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে দারুণ এক সমাপ্তি টেনেছে বাংলাদেশ দল। আসরে নিজেদের শেষ ও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোল ব্যবধানে পরাজিত করে জয়ের উল্লাসে মেতে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টজুড়ে অদম্য লড়াই ও নৈপুণ্য দেখানোর পর এই জয়ে টেবিলের পঞ্চম অবস্থানটি নিজেদের করে নিল তারা।

​ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে আক্রমণাত্মক হকি উপহার দেয় বাংলাদেশ। প্রথমার্ধে দুই দলের রক্ষণভাগের দৃঢ়তায় কোনো পক্ষই গোলের দেখা পায়নি। তবে ম্যাচের গতি বদলায় তৃতীয় কোয়ার্টারে। পেনাল্টি স্ট্রোক থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে দলের ব্যবধান দ্বিগুণ করেন কনা; চমৎকার এক ফিল্ড গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন তিনি। শেষ দিকে মালয়েশিয়া একটি গোল শোধ দিলেও তা জয়ের পথে বাধা হতে পারেনি। দুর্দান্ত নেতৃত্বের পাশাপাশি খেলায় বিশেষ অবদানের জন্য ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন অধিনায়ক সারিকা রিমন।

​এশিয়া কাপে দলের এই ঐতিহাসিক ও অনবদ্য অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। লাল-সবুজের সম্মান রক্ষা করায় খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকল অফিশিয়ালকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে সংস্থাটি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)