Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাকিস্তানের কাছে হার, বিশ্বকাপে ওঠার 'ডু অর ডাই' ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রতিপক্ষ জাপান

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৪৪ পিএম
পাকিস্তানের কাছে হার, বিশ্বকাপে ওঠার 'ডু অর ডাই' ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রতিপক্ষ জাপান

ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। এই হারের কারণে টুর্নামেন্টের পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী পর্বে নেমে যেতে হয়েছে লাল-সবুজের দলকে। আগামী শুক্রবার এই পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে জাপানের, যা যুব বিশ্বকাপে জায়গা করে নেওয়ার শেষ সুযোগ।

​ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। প্রথম কোয়ার্টারেই দুই গোল হজম করে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। খেলার নবম মিনিটে ফিল্ড গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন রানা ওয়ালিদ। তিন মিনিট পর, অর্থাৎ ১২তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। ফলে প্রথম কোয়ার্টার শেষেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

​দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে রক্ষণে মনোযোগ দেওয়ার পাশাপাশি ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় লাল-সবুজ প্রতিনিধিরা। এ সময় পাকিস্তানের কয়েকটি আক্রমণ নস্যাৎ করার পাশাপাশি গোলের সুযোগও তৈরি করে তারা, তবে কাঙ্ক্ষিত গোল মেলেনি। অবশেষে ৫২তম মিনিটে মোস্তফা গুলামের ফিল্ড গোলে ৩-০ ব্যবধান নিশ্চিত করে পাকিস্তান। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

​চলতি টুর্নামেন্টে বাংলাদেশের সূচনাটা ভালো ছিল না। প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হারতে হয়। অবশ্য তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৪-২ ব্যবধানে হারিয়ে কিছুটা আশা জাগিয়েছিল যুব দলটি।

​তবে এখনও স্বপ্ন বেঁচে আছে লাল-সবুজ প্রতিনিধিদের। পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী পর্বে জাপানের বিরুদ্ধে জয় পেলেই মিলবে যুব বিশ্বকাপের টিকিট। ম্যাচটিকে ‘ডু অর ডাই’ হিসেবে দেখছেন অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ মওদুদুর রহমান শুভ। জাপানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু চিন্তা করছেন না জানিয়ে তিনি বলেন, এই শেষ ম্যাচে কোনো ভুল করা যাবে না এবং পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে জাপানকে হারিয়ে তারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে মাঠে নামবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)