নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মহিলা কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক।
ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর নাসিরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন এবং শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশ, জাতি ও কলেজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।