Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোর বিএনপির ৫দিনব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ০৯:০৬ পিএম
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোর বিএনপির ৫দিনব্যাপী কর্মসূচি

 আগামীকাল ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে যশোর জেলা বিএনপি পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, দলীয় পতাকা উত্তোলন, র‍্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ। কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
 
মঙ্গলবার সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে কারবালা কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, দলের প্রতিষ্ঠাকালীন আরেক আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত করা হবে। বিকেল ৪টায় মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হবে। ২ সেপ্টেম্বর (বুধবার) থেকে ৪ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত জেলা, উপজেলা ও পৌর সদরে বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্ত করা হবে। আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টায় মুন্সী মেহেরুল্লাহ ময়দানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে।
 
 
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)