Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

বেনাপোল বেনাপোল
প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৭:০৮ পিএম
শার্শায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

শার্শায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত ছবি: বেনাপোল

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে শার্শা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা।

এরপর উপজেলা মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আজীজুর রহমান বলেন, “আমাদের খাদ্যতালিকায় ভাতের পরেই মাছের স্থান। পুষ্টি ও প্রোটিনের ঘাটতি পূরণে মাছের ভূমিকা অপরিসীম। শার্শার অর্থনীতিতে মৎস্যচাষিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এ জন্য তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “আগামীতে শার্শার মাছ চাষকে আরও সমৃদ্ধ ও লাভজনক করতে আমরা সবাই মিলেমিশে কাজ করব।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা, শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, শার্শা থানার তদন্ত কর্মকর্তা শাহ আলম, উপজেলা বিএনপির সহসভাপতি আহমদ আলী শাহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও শ্রমবিষয়ক সম্পাদক মো. সহিদ আলী।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবী, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)