Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর জংশনে যাত্রী বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়নসহ ৩ দফা দাবিতে স্মারকিলিপি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০২:৩৫ পিএম
যশোর জংশনে যাত্রী বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়নসহ ৩ দফা দাবিতে স্মারকিলিপি

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টারের মাধ্যমে মহাপরিচালক বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোর রেলওয়ে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়া আধুনিকায়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে পর্যাপ্ত ছাউনি নির্মাণের দাবি জানানো হয়েছে। বৃহত্তর যশোরবাসীর ব্যানারে রূপসা বা অন্যান্য ট্রেনসহ পূর্বঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন জানানানো হয়েছে। 

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টারের মাধ্যমে মহাপরিচালক বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, যশোর জংশন বৃহত্তর যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে রাজধানী ঢাকা, রাজশাহী, উত্তরাঞ্চল, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল করে। পাশাপাশি বেনাপোল ও কলকাতা থেকে আসা আন্তর্জাতিক যাত্রীদের যাতায়াতেও স্টেশনটি বিশেষ ভূমিকা রাখে। কিন্তু দীর্ঘদিন ধরে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়ার করুণ অবস্থার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া ২ নম্বর প্ল্যাটফর্মে পর্যাপ্ত ছাউনি না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে সাধারণ যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

আন্দোলনরত নেতৃবৃন্দ জানান, তাদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণে সংশ্লিষ্ট দপ্তর থেকে আগে আশ্বাস দেওয়া হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

বৃহত্তর যশোরবাসীর পক্ষে আবেদনপত্রে স্বাক্ষর করেন আহ্বায়ক মোঃ কাওসার আলী এবং সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)