Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এসএসসির ফল সোমবার, যে ৩ উপায়ে জানবেন ফলাফল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ১২:৫১ পিএম
এসএসসির ফল সোমবার, যে ৩ উপায়ে জানবেন ফলাফল

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট (সোমবার)। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা মোবাইলের এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফল—এই তিন উপায়ে নিজেদের ফল জানতে পারবেন। সকাল ১০টায় স্ব স্ব বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করবে। 

ফল প্রকাশের দিন পরীক্ষার্থীরা নিজের সুবিধা অনুযায়ী ওয়েবসাইট, এসএমএস অথবা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্টশিট- যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল জানতে পারবেন।

যশোর শিক্ষা বোর্ডের  পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী ধ্রুব নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টায় যশোর শিক্ষা বোর্ড মিলনায়তনে সাংবাদিকদের সাথে ফলপ্রকাশ বিষয়ক মতবিনিময় সভা হবে। 

 ওই দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পরই উল্লিখিত তিনটি উপায়ে শিক্ষার্থীরা তাদের ফল দেখতে পারবেন। 

১.ওয়েবসাইটে যেভাবে ফল দেখবেন
শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর Examination অপশন থেকে SSC/Dakhil বেছে নিতে হবে।

এরপর Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করতে হবে। নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে।

সবশেষে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীর ফলাফল স্ক্রিনে দেখা যাবে।

২. এসএমএসে যেভাবে ফল জানবেন

এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমেও। এ ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ : `SSC DHA ROLL YEAR`

ফিরতি মেসেজে পরীক্ষার্থীর ফল জানিয়ে দেওয়া হবে।

দাখিল :

মাদরাসা শিক্ষার্থীদের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো-

‘Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year’

এটি 16222 নম্বরে পাঠাতে হবে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য উদাহরণ হিসেবে-

‘Dakhil MAD 123456 2026’

লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

কারিগরি :

কারিগরি শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে-

‘SSC Board name (first 3 Letters) Roll Year’

টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ :

`SSC TEC 123456 2026`

৩. প্রতিষ্ঠানভিত্তিক ফল যেভাবে দেখবেন

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর এন্ট্রি করতে হবে।

এরপর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)