Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মনিরামপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি গাজী এনামুল হক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০১:১৬ পিএম
আপডেট : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৩:০৫ পিএম
মনিরামপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি গাজী এনামুল হক

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। ছবি: ধ্রুব নিউজ

যশোরের মনিরামপুরে সামাজিক সংগঠন ‘ইনসাফ সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ১০ নম্বর মশ্মিমনগর ইউনিয়নের খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টার প্রাঙ্গণে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা শেখ আসাদুর রহমান।

ক্যাম্পে দিনব্যাপী এলাকার দরিদ্র ও সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।

সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন—মেডিসিন বিভাগের ডা. সামিউল ইসলাম ও ডা. সাব্বির হোসেন; গাইনি বিভাগের ডা. তামান্না তাসনিম ও ডা. রুকাইয়া আফরোজ এমিলা এবং শিশু বিভাগের ডা. জি এম রকিব।

সামাজিক দায়বদ্ধতা থেকে ইনসাফ সমাজকল্যাণ সংস্থা আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা প্রদান করে যশোর মেডিকেল কলেজ মোড়ের ‘জিডিএল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব’।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)