Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দুই কেজি গাজা, দেড় বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৬:২০ পিএম
দুই কেজি গাজা, দেড় বছরের সাজা

মোমেনা খাতুন ছবি: ধ্রুব নিউজ

আট বছর আগের এক গাঁজার মামলায় শার্শার মাদক কারবারি মোমেনা খাতুনকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।

বুধবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোমেনা খাতুন শার্শা উপজেলার যাদবপুর গ্রামের ডকের বাগান এলাকার তোয়েব আলীর স্ত্রী। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ১৮ আগস্ট গোপন খবরের ভিত্তিতে মোমেনা খাতুনের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারের পর তাঁকে আটক করা হয়। এ ঘটনায় র‍্যাব সদস্য মুন্সি অলিউর বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই সাজা দেন। রায়ের পর দণ্ডপ্রাপ্ত মোমেনাকে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)