Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাই ২য় বর্ষিকীতে যশোরে ১১ দলীয় ঐক্যের মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৭:৩৭ পিএম
জুলাই ২য় বর্ষিকীতে যশোরে ১১ দলীয় ঐক্যের মহিলা সমাবেশ

জুলাই ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ১১ দলীয় ঐক্যের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

জুলাই ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ১১ দলীয় ঐক্যের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মহিলা শাখার যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালিক মাসুমা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলার জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল এম.পি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলার মহিলা সেক্রেটারি সাজেদা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, যশোর জেলার সভানেত্রী সুফিয়া খাতুন, এনসিপি যশোর জেলার যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা প্রমুখ।

সভায় বক্তারা জুলাইকে ধারণ করে আগামী দিয়ে দেশের প্রয়োজনে ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের নারী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)