Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় উন্নয়ন ও জনসেবা জোরদারে কর্মকর্তাদের সঙ্গে এমপি আজীজুর রহমানের মতবিনিময়

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৮:২৯ পিএম
শার্শায় উন্নয়ন ও জনসেবা জোরদারে কর্মকর্তাদের সঙ্গে এমপি  আজীজুর রহমানের মতবিনিময়

শার্শায় উন্নয়ন ও জনসেবা জোরদারে কর্মকর্তাদের সঙ্গে এমপি আজীজুর রহমানের মতবিনিময় ছবি: বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার উন্নয়ন পরিকল্পনা, জনসেবার মান বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় এবং জনগণের প্রত্যাশা পূরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় এমপি মাওলানা আজীজুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে সরকারি সেবা নিশ্চিত করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন।

এ সময় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় শার্শা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)