Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বসুন্দিয়ায় জামায়াতে ইসলামীর  জুলাই পথসভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৮:৩৩ পিএম
বসুন্দিয়ায় জামায়াতে ইসলামীর  জুলাই পথসভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে "জুলাই শীর্ষক আলোচনা সভা" অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে "জুলাই শীর্ষক আলোচনা সভা" অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকাল ৪টায় বসুন্দিয়া মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বসুন্দিয়া ইউনিয়ন জামায়াত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির এবং বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় চেতনা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশ গঠনে জনগণের দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর। তিনি দেশ, সমাজ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যশোর সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী এবং যশোর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম খান। উক্ত আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, ইনসাফ, মানবিক মূল্যবোধ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)