Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধর্মতলায় এক শিশুকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৮:৪৮ পিএম
ধর্মতলায় এক শিশুকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোর শহরের ধর্মতলা এলাকায় এক শিশুকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে তিন জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত শিশুর বাবা শিবু কর্মকার গত শনিবার এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, যশোর শহরের ধর্মতলা এলাকার বাসিন্দা শিবু কর্মকারের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আদিত্য কর্মকার তীর্থ (১১) গত ১০ জুলাই দুপুরে প্রতিবেশীদের বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মুক্ত কর্মকার, মানিক কর্মকার ও অমিত কর্মকারের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিরোধের কারণে তারা শিশু তীর্থকে দা দিয়ে কানে ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে শিশুটির চিকিৎসা ব্যয়ের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে বিবাদীরা তা দিতে অস্বীকার করেন। উল্টো তারা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সার্বিক বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে অবশেষে ভুক্তভোগী শিশুর পিতা থানায় এই অভিযোগ দায়ের করেছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)