Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সৌদি আরব-কে গোলবন্যায় ভাসিয়ে স্পেনের জয়

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ১২:০৮ এ এম
সৌদি আরব-কে গোলবন্যায় ভাসিয়ে স্পেনের জয়

স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল ম্যাচের ১০ তম মিনিটেই গোল করেন ছবি: রয়টার্স

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর গ্রুপ 'এইচ'-এর ম্যাচে সৌদি আরবের বিপক্ষে দাপুটে এক জয় তুলে নিয়েছে স্পেন। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই ৪-০ গোলের বড় ব্যবধানে মাঠ ছেড়েছে স্প্যানিশরা। পুরো ম্যাচ জুড়েই ছিল স্পেনের আক্রমণের ঝড়, যার সামনে দাঁড়াতেই পারেনি সৌদি আরবের রক্ষণভাগ।

​ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় তরুণ তারকা লামিনে ইয়ামাল গোল করে দলকে এগিয়ে নেন। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই স্পেনের আক্রমণভাগের খেলোয়াড় মিকেল ওয়ারজাবাল জোড়া গোল করে সৌদি আরবকে ম্যাচ থেকে ছিটকে দেন। তিনি ম্যাচের ২১ এবং ২৪ মিনিটে ব্যাক-টু-ব্যাক দুটি দুর্দান্ত গোল করেন। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্পেন।

​দ্বিতীয়ার্ধের শুরুতেও স্পেনের চাপ ধরে রাখার ফল আসে দ্রুত। ম্যাচের ৪৯ মিনিটে সৌদি আরবের ডিফেন্ডার হাসান তামবাক্তি নিজেদের জালে বল জড়িয়ে দিলে (ওন গোল) ব্যবধান দাঁড়ায় ৪-০। এরপর আর কোনো দলই গোল করতে না পারায় এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

​ম্যাচের পরিসংখ্যানই বলে দেয় কতটা একপেশে ছিল এই লড়াই। পুরো ম্যাচে ৬৫% বল পজেশন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল স্পেন, যেখানে সৌদি আরবের পজেশন ছিল মাত্র ৩৫%। আক্রমণের ধার বোঝাতে স্পেনের নেওয়া ২১টি শটসই যথেষ্ট, যার মধ্যে ৯টি ছিল শটস অন টার্গেট। অন্যদিকে সৌদি আরব পুরো ম্যাচে মাত্র ৩টি শট নিতে সক্ষম হয়, যার মধ্যে কেবল ১টি ছিল শটস অন টার্গেট।

​মাঝমাঠে নিখুঁত পাসের পসরা সাজিয়ে স্পেন ৯২% পাস অ্যাকুরেসিতে মোট ৬৩৯টি পাস সম্পন্ন করে, যার বিপরীতে সৌদি আরব ৭৬% নির্ভুলতায় মাত্র ২৩৮টি পাস দিতে পেরেছে। ম্যাচে স্পেন ১০টি ফাউল করলেও কোনো কার্ড দেখেনি। তবে সৌদি আরব মাত্র ২টি ফাউল করলেও খেলোয়াড়দের নামের পাশে যোগ হয়েছে ২টি ইয়োলো কার্ড। এছাড়া স্পেনের ৬টি কর্নার ও ২টি অফসাইডের বিপরীতে সৌদি আরব ১টি কর্নার ও ৩টি অফসাইড আদায় করতে পেরেছে।

​এই বিধ্বংসী জয়ের পর গ্রুপ 'এইচ'-এর টেবিলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট স্টেজে যাচ্ছে স্পেন। অন্যদিকে এই হারের পর ৩য় স্থানে নেমে গেল সৌদি আরব।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)