Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৩:৩২ পিএম
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন,  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছবি: ধ্রুব নিউজ

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন,  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ শনিবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​ভবন উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাবা-মা ঠিক যেভাবে স্নেহ, আদর, ভালোবাসা ও শাসনের মাধ্যমে সন্তানকে বড় করেন; শিক্ষক-শিক্ষিকামণ্ডলীও ঠিক একইভাবে শিক্ষার্থীদের গড়ে তুলবেন—এটিই মূল বার্তা।

​শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিশেষ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলায় মেয়েদের সম্পৃক্ততা আরও বাড়ানো হবে। পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের আন্তর্জাতিক বৃত্তির সুযোগ সুগম করতে স্কুল থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষা কোর্স চালু করার ঘোষণা দেন তিনি।

​নারীবান্ধব শিক্ষানীতির স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া এবং মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। পরবর্তীতে তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত তা অবৈতনিক করেন। যার ফলে আজ মেয়েরা জিপিএ-৫ কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষাসহ সর্বক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আগামীতে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (অনার্স) পর্যায়ে পড়াশোনায় মেয়েদের জন্য শিক্ষা অবৈতনিক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আওতা আরও সম্প্রসারিত করা হবে বলেও তিনি জানান।

​যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

টিএম/ ধ্রুব

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)