Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নিজেস্ব প্রতিবেদক নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৩:২৮ পিএম
যশোরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ

সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে যশোর প্রেসক্লাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ ২০ থেকে ২২ জুন পর্যন্ত চলবে। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান জেলা বি এন পির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, দৈনিক লোকসমাজের প্রকাশক, বাংলাদেশ এডিটার কাউন্সিলের সদস্য এবং বিসিবির পরিচালক সান্তনু ইসলাম সুমিত, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসাসন টুকুন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান বিশ্বে সাংবাদিকতার সঙ্গে প্রযুক্তির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও আধুনিক ও নির্ভুল সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। দায়িত্বশীল সাংবাদিকতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রধান অতিথি যশোরকে মাদক মুক্ত করার ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং নিষ্ঠুর সংবাদ পরিবেশন এর উপর গুরুত্ব আরোপ করেন।

পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীন বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের নতুন প্রযুক্তি সম্পর্কে দক্ষ হওয়া প্রয়োজন। তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।
আয়োজকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন। জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)