Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু

নিজস্ব ডেস্ক নিজস্ব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৮:৫০ পিএম
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু

আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান। ছবি: ধ্রুব নিউজ

“ক্রীড়াই হোক সৌহার্দ্য ও সম্পৃতির সেতুবন্ধন” স্লোগানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) ও কাবাডি (ছাত্র) প্রতিযোগিতা ২০২৫-২০২৬। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তর। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এই ক্রীড়া আসরে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল (ছাত্র ও ছাত্রী) ও কাবাডি (ছাত্র) দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো— যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২২ জুন এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, "যবিপ্রবি শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও একটি মাইলফলক। এই বিশ্ববিদ্যালয়ের বয়স তুলনামূলক কম হলেও ক্রীড়াঙ্গনে ধারাবাহিক সাফল্যের কারণে যবিপ্রবি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক এগিয়ে আছে। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আগামীতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।"

খেলাধুলার মধ্য দিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে উল্লেখ করে তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও এই প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান।

অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট এবং শরীরচর্চা শিক্ষা দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, প্রশিক্ষক ও শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)