ক্রীড়া ডেস্ক
দানিয়েল মুনিয়োসের গোলে অবদান রাখার পর কলম্বিয়ার জয় সূচক গোলটি করলেন লুইস দিয়াস। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ অভিষেকে দারুণ লড়াই করল উজবেকিস্তান। কোপা আমেরিকার রানার্সআপদের বিপক্ষে একবার সমতাও ফেরাল এশিয়ার দলটি। কিন্তু তাদের হৃদয় ভেঙে কলম্বিয়াকে জয় এনে দিলেন লুইস দিয়াস।
মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ৩-১ গোলে জিতেছে কলম্বিয়া।
দানিয়েল মুনিয়োস লাতিন আমেরিকার দেশটিকে এগিয়ে নেওয়ার পর উজবেকিস্তানকে সমতায় ফেরান আব্বোসবেক ফয়জুল্লায়েভ। দিয়াস দলকে ফের এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান হামিন্তন কাম্পাস।
(বিস্তারিত আসছে)