Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৯:২১ পিএম
যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার রাজারহাট হাতিপোতা এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হক (৬৫) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে। তিনি যশোরের ঝুমঝুমপুরের একটি বিস্কুট ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, প্রতিদিনের মতো সাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে যশোরে যাচ্ছিলেন আব্দুল হক। পথিমধ্যে রাজারহাট হাতিপোতা এলাকার পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারী আশরাফুল ইসলাম তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)