Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মুক্তেশ্বরী নদী বাঁচানোর দাবিতে যশোরে পদযাত্রা ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৬:১৩ পিএম
মুক্তেশ্বরী নদী বাঁচানোর দাবিতে যশোরে পদযাত্রা ও বিক্ষোভ

যশোরের ঐতিহ্যবাহী মুক্তেশ্বরী নদীকে দখলদারমুক্ত করা ও ভৈরব নদীর সাথে সংযোগ পুনঃস্থাপনের দাবিতে আজ সোমবার বিকেলে এক পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঐতিহ্যবাহী মুক্তেশ্বরী নদীকে দখলদারমুক্ত করা ও ভৈরব নদীর সাথে সংযোগ পুনঃস্থাপনের দাবিতে আজ সোমবার বিকেলে এক পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, যশোর’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পদযাত্রায় অংশ নেওয়া আন্দোলনকারীদের হাতের ব্যানারে ‘নদী বাঁচাও, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানসহ মুক্তেশ্বরী নদীর মুক্তি দাবি করা হয়। ব্যানারে লিখিত দাবিসমূহের মধ্যে অন্যতম ছিল—আদ-দ্বীনসহ সকল দখলদারদের অবিলম্বে উচ্ছেদ করা, নদী দখলকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং ভৈরবের সাথে উজানে মুক্তেশ্বরী নদীর সংযোগ স্থাপন করা। এছাড়া দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে উজানে মাথাভাঙ্গার সাথে ভৈরব নদীর সংযোগ দেওয়ার দাবিও জোরেশোরে তোলা হয়।

পদযাত্রা চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মুক্তেশ্বরী নদীটি এ অঞ্চলের পরিবেশ ও জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের অবৈধ দখলদারিত্ব এবং নদী দূষণের কারণে এটি এখন মৃতপ্রায় জলাশয়ে পরিণত হয়েছে। যার ফলে বর্ষা মৌসুমে যশোরসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী সচল না করলে সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)