Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল বোবাদিয়ার

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৯:৪৫ এ এম
আপডেট : শনিবার, ১৩ জুন,২০২৬, ১০:৪১ এ এম
২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল বোবাদিয়ার

যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন প্যারাগুয়ের সেন্ট্রাল মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। ছবি: সংগৃহীত

সোফি স্টেডিয়ামে তখন ম্যাচ শুরুর উত্তেজনা। গ্যালারিভর্তি মার্কিন দর্শকদের চিৎকারের মাঝেই ম্যাচের সপ্তম মিনিটে ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন প্যারাগুয়ের সেন্ট্রাল মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। আর এই ভুলেই ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের খতিয়ানে নিজের নাম তুললেন তিনি।

শনিবার ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’এর হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে। ম্যাচের মাত্র ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি সিক্স-ইয়ার্ড বক্সের প্রান্ত থেকে বলটি কাটব্যাক করার চেষ্টা করেছিলেন। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা বোবাদিয়া বল ক্লিয়ার করতে গিয়ে অসাবধানতাবশত নিজেদের জালে ঠেলে দেন।

বোবাদিয়ার এই ভুলের রাতে আনন্দের জোয়ার ভেসেছে মার্কিন শিবিরে। ৭ মিনিটের এই গোলটি বিশ্বকাপ ইতিহাসে যুক্তরাষ্ট্রের তৃতীয় দ্রুততম গোল হিসেবে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে চলতি ২০২৬ বিশ্বকাপের আসরে এখন পর্যন্ত এটিই সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড।

বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষের দেওয়া ‘আত্মঘাতী উপহারের’ ইতিহাসও বেশ সমৃদ্ধ। বিশ্বমঞ্চে এটি ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতিপক্ষের করা চতুর্থ আত্মঘাতী গোল। এই তালিকায় যুক্তরাষ্ট্রের ওপরে আছে কেবল ফ্রান্স। ফরাসিদের বিপক্ষে প্রতিপক্ষরা সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল উপহার দিয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)