Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের 'রয়েল বেঙ্গল টাইগার'

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৯:৩৯ এ এম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের 'রয়েল বেঙ্গল টাইগার'

রয়েল বেঙ্গল টাইগারের প্রতীক সম্বলিত এই পোশাক পরেই কানাডায় বিশ্বকাপের উব্দোধনী মঞ্চে পার্ফম করেন সঞ্জয় ছবি: ফেসবুক/সঞ্জয়

মাঠের লড়াইয়ে লাল-সবুজের বাংলাদেশ না থাকলেও, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহোৎসব ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর উদ্বোধনী মঞ্চে সগৌরবে উড়ল বাংলাদেশ। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের কানাডা পর্বের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স দিয়ে পুরো বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে এবং মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব (ডিজে সঞ্জয়)।

​শনিবার (বাংলাদেশ সময় ১২ জুন দিবাগত রাত) কানাডার টরেন্টো স্টেডিয়ামে স্বাগতিক কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার উদ্বোধনী ম্যাচ শুরুর আগে এই জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​হাতে রয়েল বেঙ্গল টাইগারের প্রতীক, বিশ্বমঞ্চে অনন্য রিপ্রেজেন্টেশন

​পারফরম্যান্সের পাশাপাশি ডিজে সঞ্জয় অনন্য নজর কেড়েছেন তার বিশেষ পোশাকের কারণে। তার কস্টিউমের হাতায় ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের ঐতিহ্য ও ট্রেডমার্ক ‘রয়েল বেঙ্গল টাইগার’-এর একটি আকর্ষণীয় এমব্রয়ডারি করা প্রতীক। বিশ্বমঞ্চে কোটি কোটি দর্শকের সামনে নিজের শিকড় তথা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এই দারুণ প্রয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে।

​নোরা ফাতেহির সাথে জমজমাট পারফরম্যান্স

​ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’-এর সাথে যুক্ত থাকার কারণে এই উদ্বোধনী আসরে ডিজে সঞ্জয়ের উপস্থিতি ছিল অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে বলিউড সেনসেশন নোরা ফাতেহি এবং ফ্রেঞ্চ হিপ-হপ আর্টিস্ট ভেজেড্রিমের সাথে একই মঞ্চে লাইভ পারফর্ম করেন সঞ্জয়। তার পপ, ইলেকট্রনিক ডান্স মিউজিক (ইডিএম) এবং ড্রাম বিটের অসাধারণ ফিউশন পুরো স্টেডিয়ামের দর্শকদের নাচতে বাধ্য করে।

​এছাড়াও একই উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন কানাডিয়ান পপ স্টার মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেটের মতো বিশ্বখ্যাত তারকারা।

​রুমের বিট মেকিং থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ

​এই ঐতিহাসিক মুহূর্তের আগে নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঞ্জয় লিখেছিলেন:

​"কানাডায় ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করাটা এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। নিজের ঘরে বসে বিট তৈরি করা থেকে শুরু করে আজ ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল অ্যালবামের অংশ হওয়া এবং এই বৈশ্বিক মঞ্চে নিজের শিকড়কে রিপ্রেজেন্ট করতে পারাটা ভাষায় প্রকাশ করার মতো নয়।"

​বাংলাদেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের শৈশবের একটি বড় অংশ কেটেছে চট্টগ্রামে। পরবর্তীতে তিনি সপরিবারে আমেরিকায় পাড়ি জমান এবং ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বড় হন। দক্ষিণ এশিয়ান মেলোডি এবং ওয়েস্টার্ন পপ-ইডিএমের ব্লেন্ডিং দিয়ে বিশ্বব্যাপী নিজের শক্ত অবস্থান তৈরি করা এই আর্টিস্টের এমন ঐতিহাসিক অর্জন বিশ্বমঞ্চে প্রতিটি বাংলাদেশির জন্য অত্যন্ত গর্বের।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)