নিজস্ব প্রতিবেদক
শোরে প্রবীণ নারীদের জন্য আয়োজিত এক বিনামূল্যে চক্ষু ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম ছবি: ধ্রুব নিউজ
“রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় মানুষের কল্যাণে রাজনীতি করে আসছে।”— যশোরে প্রবীণ নারীদের জন্য আয়োজিত এক বিনামূল্যে চক্ষু ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম এ কথা বলেন।
যশোরে প্রবীণ নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জয়তী সোসাইটি প্রাঙ্গণে শুক্রবার ৬০ ঊর্ধ্ব মায়েদের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত-এর উদ্যোগে এবং ইকো-এর সহযোগিতায় দিনব্যাপী এই ক্যাম্পে বিনামূল্যে চোখের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম জয়তী সোসাইটির বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং মায়েদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রবীণ নারীদের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান। তাকে সহযোগিতা করেন চিকিৎসা সহকারী কামরুল হুদা খান, চিকিৎসা সহকারী মোমিন উদ্দিন, চিকিৎসা সহকারী মাসুদ আহমেদ, চিকিৎসা সহকারী রমজান হীরা ও চিকিৎসা সহকারী তৌহিদুর রহমান।
আয়োজকরা জানান, ক্যাম্পে ১৫০ জন মায়ের নিবন্ধন করা হয়। এর মধ্যে ১৩৫ জনকে স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া ১৫ জনের চোখের অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, নারী নেত্রী শামসুন্নাহার পান্না, সমাজকর্মী অর্চনা বিশ্বাস, ব্যবসায়ী নেতা হাজী আনিসুর রহমান মুকুল, নারী নেত্রী ইফফাত আরা ডলি, যুবনেতা আরিফ নূরসহ জয়তী সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আব্দুল কাদের।