Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৩ দিনের সফরে ঢাকা পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ১১:৫১ পিএম
৩ দিনের সফরে ঢাকা পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ বৃহস্পতিবার রাতে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

হাকান ফিদারের এই সফরের কর্মসূচির মধ্যে রয়েছে,  শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তারপর গণমাধ্যমের মুখোমুখি হবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া রোহিঙ্গাদের সার্বিক বিষয় পরিদর্শনে কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে হাকান ফিদানের।

পরদিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ ছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর।
 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)