নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক ইত্তেফাকের যশোর অফিস প্রধান ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রী ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকার ধানমণ্ডি পপুলার হাসপাতালের আইসিইউতে গত মঙ্গলবার থেকে লাইফসাপোর্টে চিকিৎসাধীন থাকার পর আজ রাত ৯টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন।
মরহুমার নামাজে জানাজা এবং দাফন ঢাকাতে সম্পন্ন হবে। সাংবাদিক নেতা ফরাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর অকাল মৃত্যুতে প্রেসক্লাব যশোর গভীর শোক প্রকাশ করেছে।
ধ্রুব/এস.আই