Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পিজি হাসপাতালে ভর্তি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৬:৪১ পিএম
পিজি হাসপাতালে ভর্তি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি

বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি ছবি: ধ্রুব নিউজ

উন্নত চিকিৎসার জন্য বৃহত্তর যশোর অঞ্চলের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি-কে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় আনা হয়।

তার চিকিৎসা কার্যক্রম সার্বিকভাবে তদারকি করছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

পিজি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, হৃদপিণ্ডে রক্ত সরবরাহ কমে যাওয়া এবং রক্তস্বল্পতাসহ বিভিন্ন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক দেওয়ান সাইফউদ্দিন আহমেদ এবং ইউরোলজি বিভাগের প্রধানের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

ইউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে তিনটি বিভাগের প্রধানের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে। প্রয়োজন সাপেক্ষে অন্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদেরও এই বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)