Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যুব জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৭:৫৬ পিএম
যুব জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঝিকরগাছা উপজেলা যুব জামায়াত নেতা জহুরুল ইসলাম ও সদস্য আল-আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। ছবি: ধ্রুব নিউজ

ঝিকরগাছা উপজেলা যুব জামায়াত নেতা জহুরুল ইসলাম ও সদস্য আল-আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টায় উপজেলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে থানার মোড় প্রদক্ষিণ শেষে ঝিকরগাছা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে স্থানীয় জামায়াত, যুব জামায়াত, ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সোমবার (১২ মে) দুপুরে ব্যক্তিগত কাজে উপজেলা মোড়ে গেলে যুব জামায়াতের টিম সদস্য জহুরুল ইসলাম ও যুব সদস্য আল-আমিনকে আরমান হোসেন কাকন, নওয়াজিস ইসলাম রিয়েল, নাফিজ অনিক, পিন্টু হোসেন পিনু, সাগর, রাসেল ও রয়েল সোলাইমানসহ একদল ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, পরে তাদের ঝিকরগাছা আবিদ ডায়াবেটিস হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। এসময় জহুরুল ইসলামের মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। পরে স্থানীয় নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম বলেন, “জামায়াতে ইসলামি কোনো ভেসে যাওয়া দল নয়। অতীতে যারা জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে।” তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

যশোর জেলা জামায়াতের শূরা সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, “আমরা অনেক ধৈর্য ধরেছি। দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু যদি আমাদের ওপর হামলা ও রক্ত ঝরানোর চেষ্টা করা হয়, তাহলে জামায়াতে ইসলামীও এর জবাব দেবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারি সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, যুব জামায়াতের সভাপতি মো. আবিদুর রহমান, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমির আব্দুল হামিদসহ জামায়াত-শিবির ও সহযোগী সংগঠনের সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)