Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাস্টমসের অভিযানে আটক ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ নিলামে

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৮:৪৫ পিএম
কাস্টমসের অভিযানে আটক ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ নিলামে

কাস্টমসের অভিযানে আটক ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ নিলামে বিক্রি। ছবি: ধ্রুব নিউজ

বেনাপোল স্থলবন্দরে কাস্টমসের অভিযানে আটক ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বন্দরের ৩১ নম্বর ইয়ার্ড এলাকায় এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টমস হাউস সূত্র জানায়, গত ৬ মে সি-৩২৯৪ নম্বর বিল অব এন্ট্রি (বি/ই) এবং ৬০১২২৬০০২০০০২৮১১৭ নম্বর মেনিফেস্টের বিপরীতে আনা মাছের চালানটি আটক ও পরে বাজেয়াপ্ত করা হয়। পচনশীল পণ্য দ্রুত নিষ্পত্তি এবং সরকারের রাজস্ব সুরক্ষার স্বার্থে প্রকাশ্য নিলামের আয়োজন করা হয়।

কাস্টমস কমিশনার আজিজুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে কাস্টমস কর্মকর্তারা সার্বিক তদারকি করেন। বিকেল ৩টায় শুল্ক গুদাম (বিজিবি সাইড) প্রাঙ্গণে শুরু হওয়া নিলামে অংশ নিতে আগ্রহী ক্রেতাদের ট্রেড লাইসেন্স, ভ্যাট নিবন্ধন, আয়কর সনদ ও জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

কাস্টমস বিধি অনুযায়ী, সর্বোচ্চ দরদাতাকে উদ্ধৃত মূল্যের ২০ শতাংশ জামানত তাৎক্ষণিক জমা দিতে বলা হয়। একই সঙ্গে বিক্রয় মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ১০ শতাংশ উৎস কর পরিশোধের শর্ত রাখা হয়।

সহকারী কাস্টমস কমিশনার রাহাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেনাপোল কাস্টমস হাউসের নিয়মিত নজরদারি ও স্বচ্ছ নিলাম কার্যক্রম সরকারের রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)