Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে অকটেন আনলোড করার সময় ফিলিং স্টেশনে আগুন: দগ্ধ ১

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০৮:১১ পিএম
যশোরে অকটেন আনলোড করার সময় ফিলিং স্টেশনে আগুন: দগ্ধ ১

দগ্ধ ফিলিং স্টেশন কর্মচারী ইসমাইল হোসেন (৩২) ছবি: ধ্রুব নিউজ

 

যশোরে তেলবাহী লরি থেকে অকটেন আনলোড করার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইসমাইল হোসেন (৩২) নামে এক ফিলিং স্টেশন কর্মচারী গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার বিকেলে  সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন ‘দর্গা ফিলিং স্টেশন’-এ এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ইসমাইল হোসেন যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খড়কি এলাকার আমির হোসেনের ছেলে। তিনি ওই ফিলিং স্টেশনের নিয়মিত কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে একটি তেলবাহী লরি থেকে পাইপের মাধ্যমে ভূগর্ভস্থ ট্যাংকে অকটেন আনলোডের কাজ করছিলেন ইসমাইল। এ সময় হঠাৎ পাইপের মুখে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয় এবং মুহূর্তেই তা বড় আকারে ছড়িয়ে পড়ে। এতে ইসমাইলের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। আশপাশে থাকা সহকর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ইসমাইলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপের লিকেজের কারণে বিদ্যুৎ স্ফুলিঙ্গ কিংবা অসতর্কতা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ইসমাইলের শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনার পর ফিলিং স্টেশনগুলোতে দাহ্য পদার্থ ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)