Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কিংসমেনকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০২:৫৫ পিএম
কিংসমেনকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি

হায়দ্রাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করেছে পেশোয়ার জালমি ছবি: পিএসএল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে হায়দ্রাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করেছে পেশোয়ার জালমি। ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় জালমি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পেশোয়ার জালমি। প্রথমে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ কিংসমেন শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে এবং ১৮.৫ ওভারে মাত্র ১২৯ রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান (৫০ বল) করেন সাইম আইয়ুব। এছাড়া উসমান খান ৮ বলে ১৮ রান এবং মনোজ লাকশমন ২০ রান করেন। পেশোয়ার জালমির হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন মোহাম্মদ আলী, তিনি মাত্র ১৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পেশোয়ার জালমি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অ্যারন হার্ডি। এছাড়া আব্দুল সামাদ ২৬ রান এবং রাহান ইউসুফ অপরাজিত ৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। কিংসমেনের পক্ষে হারিস রউফ ১১ রানে ২ উইকেট নিলেও তা দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না।

ম্যাচ সেরা নির্বাচিত হন পেশোয়ার জালমির আরুন হার্ডি এবং সিরিজ সেরা খেলোয়াড় হন সুফিয়ান মুকিম। লাহোরের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে এই জয়ে উল্লাসে ফেটে পড়ে পেশোয়ার জালমির সমর্থকরা।

সংক্ষিপ্ত স্কোর:

হায়দ্রাবাদ কিংসমেন: ১২৯/১০ (১৮.৫ ওভার)

পেশোয়ার জালমি: ১৩০/৫ (১৫.২ ওভার)

ফল: পেশোয়ার জালমি ৫ উইকেটে জয়ী।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)