Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০২:৪৮ পিএম
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশর স্বাক্ষরিত বানিজ্য চুক্তির (রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টের) বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও বাংলাদেশের জাতীয় স্বার্থপরিপন্থী বলা হয়েছে। 

আজ সোমবার আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক রিটটি করেন। এড. সুবীর নন্দী দাস তা আদালতে উপস্থাপন করেন।

রিটে বিবাদী করা হয়েছে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের।

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় ব্যর্থ হয়েছে এবং সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে রিটে দাবি করা হয়েছে। 

চুক্তিতে বাংলাদেশের ওপর অসম শুল্ককাঠামো, নীতিনির্ধারণী স্বাধীনতা খর্ব এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের সম্ভাব্য ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)