বেনাপোল (যশোর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ এসকাফ (ESKUF) সিরাপসহ জাকির হোসেন বাবুল নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৪ মে) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন পুটখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে পাঁচ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।
আটক জাকির হোসেন বাবুল (৩৫) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মোহর আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ধ্রুব/এস.আই