Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে এক কেজি গাঁজাসহ যুবক আটক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ১২:৫৮ এ এম
কোটচাঁদপুরে এক কেজি গাঁজাসহ যুবক আটক

এক কেজি গাঁজাসহ সুমন মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর পুলিশ। ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সুমন মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন উপজেলার ভগবান খসরুতি গ্রামের সাবেক মেম্বার মোশারফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর ক্যাম্পের এএসআই কবির হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুমন মন্ডলকে তল্লাশি করে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)