Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ০২:৫১ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩ মে) বেলা ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, পরীক্ষার মাত্র ৭ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে। দ্রুত প্রথম মেধাতালিকা থেকে ভর্তিপ্রক্রিয়া শুরু করা হবে।

ফল দেখা যাবে যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দুইভাবে দেখতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রথমত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশন গিয়ে NU ATHN Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

দ্বিতীয়ত, ভর্তিবিষয়ক ওয়েবসাইট এর মাধ্যমে ফল দেখা যাবে। ফল দেখার ধাপসমূহ হলো—প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সাইনইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর সামনে আসবে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করলে ফলাফল দেখা যাবে। এছাড়া ফলাফলের শিট ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

মেধাতালিকায় স্থান পাওয়াদের করণীয়
প্রকাশিত ফলাফলে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে। এরপর ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। নির্বাচিত কলেজে চূড়ান্ত ভর্তি ফরম, মার্কসশিট ও ছবি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

গত ২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ১৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু।

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১ বিভাগে ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। ফলে শূন্য আসন ও ভর্তিচ্ছু প্রায় সমান।

তবে সরকারি ও বেসরকারি কলেজে পৃথকভাবে ভর্তির আবেদন নেওয়ায় সেই সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি কলেজগুলোতে আসন কম থাকলেও আবেদন জমা পড়েছে বেসরকারি কলেজের চেয়ে চারগুণ। ফলে অসংখ্য শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)