Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে মোবাইল নিয়ে পালানো সেই ‘ভুয়া পুলিশ’ আটক

নিজস্ব প্রতিবেদক, নিজস্ব প্রতিবেদক,
প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০১:২২ পিএম
যশোরে মোবাইল নিয়ে পালানো সেই ‘ভুয়া পুলিশ’ আটক

আটক ভুয়া পুলিশ হাসান আল বান্না ছবি: ধ্রুব নিউজ

পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়া শরীফ হাসানুল বান্না নামের এক ব্যক্তিকে আটক করেছে যশোর জেলা পুলিশ। আটক বান্না সাতক্ষীরা জেলার রেজাউল করিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষীরা অঞ্চলে পুলিশ পরিচয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিলেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল যশোর শহরের ‘মোবাইল প্লাজা-২’ শোরুমে নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে দুটি দামি মোবাইল ফোন কেনেন বান্না। এরপর ফোনের মূল্য বিকাশে পরিশোধ করার কথা বলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে দোকানে কাস্টমারদের ভিড়ের সুযোগ নিয়ে তিনি কৌশলে ফোন দুটি নিয়ে চম্পট দেন। এমনকি ক্যাশ মেমোতেও তিনি নিজের ভুয়া পদবি ব্যবহার করেছিলেন।

ঘটনার পর প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেন পলাশ কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দোকানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বান্নাকে শনাক্ত করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে যশোর শহরের এমকে রোড এলাকা থেকে তাকে আটক করেন এসআই মোস্তাফিজুর রহমান।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বান্না কেবল যশোর নয়, বিভিন্ন জেলায় পরিচয় গোপন করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)