Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরে এমপির আল্টিমেটামের কয়েক ঘণ্টার মধ্যে ফের হামলা, পিএ-সহ আহত ৩

মণিরামপুর প্রতিনিধি মণিরামপুর প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ১১:২৯ এ এম
মণিরামপুরে এমপির আল্টিমেটামের কয়েক ঘণ্টার মধ্যে ফের হামলা, পিএ-সহ আহত ৩

হামলার পর রাস্তায় পড়ে ছিলেন আ স ম উবাইদুল্লাহ। হাসপাতালে ভর্তিপার পর (পাশে) ছবি: ধ্রুব নিউজ

যশোরের মণিরামপুরে সন্ত্রাসীদের আটকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার কয়েক ঘণ্টা পার হতে না হতেই আবারও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) দিবাগত রাত ১২টার দিকে থানা সংলগ্ন মুরগীহাটা মসজিদ এলাকায় এই হামলার শিকার হন যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএ) আ স ম উবাইদুল্লাহ। হামলায় উবাইদুল্লাহর পা ভেঙে দেওয়াসহ আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ৩ জন সঙ্গীসহ হেঁটে বাড়ি ফিরছিলেন সংসদ সদস্যের পিএ উবাইদুল্লাহ। মুরগীহাটা মসজিদের কাছে পৌঁছালে পেছন থেকে একদল যুবক তাদের উদ্দেশ্য করে 'জামায়াতের লোক' বলে উস্কানিমূলক গালিগালাজ ও ডাকাডাকি শুরু করে। উবাইদুল্লাহ ও তার সঙ্গীরা তাতে কান না দিয়ে সামনে এগোতে থাকলে পেছন থেকে হঠাৎ একটি ভারী কাঠের চৌকাঠ দিয়ে উবাইদুল্লাহর বাম পায়ে সজোরে আঘাত করে। আকস্মিক এই হামলায় তিনি সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আহত ওবায়দুল্লাহসহ অন্যদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

এর আগে শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক মণিরামপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ তুলে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, অভ্যন্তরীণ কোন্দল ও মাটির নিলামের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে জামায়াত কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে।

সংসদ সদস্যের আল্টিমেটামের মধ্যেই খোদ তার ব্যক্তিগত সহকারীর ওপর এই বর্বরোচিত হামলা এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 
 
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)