নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
মাদক মামলায় অভনগরের নওয়াপাড়ার মাদক ব্যবসায়ী টুম্পা ইয়াসমিনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ ( জেলা ও দায়রা জজ) এসএম নূরল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত টুম্পা নওয়াপাড়ার বুইকারা গরুহাটা এলাকার মামুন শেখের স্ত্রীর ও বাবুল শেখের মেয়ে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৯ মে মাসে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন পোস্ট অফিসের সামনে থেকে টুম্পাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১শ’ পিচ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় এএসআই মতিয়ার রহমান বাদী হয়ে আটক টুম্পার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক টুম্পাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুর রহমান।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি টুম্পার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত টুম্পা জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।
ধ্রুব/এস.আই