Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৮:০৫ পিএম
সড়ক দুর্ঘটনায়  বৃদ্ধের মৃত্যু

ছবি: প্রতীকী

যশোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোনতাজ আলী (৬০) যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামের কালু মোল্লার ছেলে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় মোনতাজ আলী বাইসাইকেলযোগে বাড়ি থেকে হাশিমপুর বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে ।

পারিবারিক তথ্য অনুযায়ী জানা যায়,  বাইসাইকেলযোগে বাড়ি থেকে হাশিমপুর বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে হাশিমপুর এলাকার আকবর তেল পাম্পের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সজোরে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন তিনি। দুর্ঘটনার পরপরই পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘাতক যানবাহনটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)