Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাদক মামলায় নারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৭:৪৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল,২০২৬, ০৮:১৪ পিএম
মাদক মামলায় নারীর কারাদণ্ড

ছবি: প্রতীকী

মাদক মামলায় অভনগরের নওয়াপাড়ার মাদক ব্যবসায়ী টুম্পা ইয়াসমিনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ ( জেলা  ও দায়রা জজ) এসএম নূরল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত টুম্পা নওয়াপাড়ার বুইকারা গরুহাটা এলাকার মামুন শেখের স্ত্রীর ও বাবুল শেখের মেয়ে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৯ মে মাসে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন পোস্ট অফিসের সামনে থেকে টুম্পাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১শ’ পিচ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় এএসআই মতিয়ার রহমান বাদী হয়ে আটক টুম্পার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক টুম্পাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুর রহমান।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি টুম্পার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত টুম্পা জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)