Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের চিন্তা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০৬:২১ পিএম
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের চিন্তা করছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সরকার রোগের চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের প্রতি গুরুত্ব দিচ্ছে। আর এ কারণে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের চিন্তা শুরু করেছে। এরমধ্যে ৮০ শতাংশ নারী থাকবে।

এসব স্বাস্থ্যকর্মী প্রতিটি বাড়ির প্রধান নারীর কাছে যাবে। কোনটি কী পরিমাণ খেলে কোন রোগ হবে না সেটি বোঝাবে। এটি সফল হলে চিকিৎসা সেবায় চাপ অনেক কমে আসবে।

আজ সোমবার দুপুরে যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বক্তৃতা করেন।

ধ্রুব/এস.আই

 

 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)