Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট নির্বাচন কাল

❒ ভোটের লড়াইয়ে প্রার্থী ৪২, ভোটার ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০১:১৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০২:১১ পিএম
ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট নির্বাচন কাল

ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট নির্বাচন কাল। এ উপলক্ষে দু’প্যানেলের পোস্টারে সেজেছে পাবলিক মাঠ। ছবি: ধ্রুব নিউজ

দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬। নির্বাচনকে কেন্দ্র করে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ও টাউন ক্লাব এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে পুরো চত্বর।

এবারের নির্বাচনে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ এবং ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ নামে দুটি প্যানেল থেকে ২০ জন করে মোট ৪০ জন প্রার্থী মাঠে রয়েছেন। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন নুরুন্নবী (ব্যালট ৪১) ও মাহবুবুর রহমান (ব্যালট ৪২)। ৩ হাজার ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন।

সংস্কার ও উন্নয়ন সমিতি (ব্যালট ১-২০): এ. জেড. এম. সালেক (স্বপন) ও কবি কাসেদুজ্জামান সেলিমের নেতৃত্বে এই প্যানেলটি ‘আমাদের অঙ্গীকার সংস্কার ও উন্নয়ন, বাস্তবায়ন করতে চাই যশোরবাসীর সমর্থনে’ স্লোগান নিয়ে প্রচার চালিয়েছে। প্যানেল প্রধান স্বপন জানান, নির্বাচিত হলে তারা পাবলিক লাইব্রেরির আধুনিকায়ন, নতুন বই সংগ্রহ, পুকুর সংস্কার করে নান্দনিক পরিবেশ তৈরি এবং বি সরকার মেমোরিয়াল হলকে আধুনিক থিয়েটারে রূপান্তরের কাজ করবেন। একই সঙ্গে পাবলিক মাঠের দখল হওয়া জায়গা উদ্ধারেও তারা বদ্ধপরিকর।

পরিবর্তন ও উন্নয়ন পরিষদ (ব্যালট ২১-৪০): আনিসুজ্জামান পিন্টু ও কবি তরিকুল ইসলামের নেতৃত্বে এই প্যানেলটি ‘নতুন মুখ, নতুন ঐক্য, নতুন আলো’ স্লোগান নিয়ে পরিবর্তনের ডাক দিয়েছে। তারা বিজয়ী হলে টাউন ক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, নাট্য উৎসবের আয়োজন এবং নাট্যকলা সংসদে মাল্টি প্রজেক্ট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। প্যানেল প্রধান পিন্টু জানান, যশোরের উন্নয়নের স্বার্থে তারা আধুনিক ও সাংস্কৃতিকমনা নেতৃত্ব গড়ে তুলতে চান।

সাধারণ ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ভোটারা বলছেন অভিজ্ঞ ও পরিচিত মুখগুলোই বিজয়ী হবে। তবে তরুণ ও সাধারণ ভোটারদের অনেকের ধারণা, কোনো একক প্যানেল নয়, বরং দুই প্যানেলের যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের সমন্বয়ে একটি মিশ্র ফলাফল আসতে পারে।

নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে যশোরবাসীর দৃষ্টি এখন ইনস্টিটিউট চত্বরের দিকে। কে হাসবেন শেষ হাসি—অভিজ্ঞতা নাকি পরিবর্তন, তা আগামীকাল বিকেলেই স্পষ্ট হবে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)