Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের খুলনা বিভাগীয় কর্মী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০৮:১৭ পিএম
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের খুলনা বিভাগীয় কর্মী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর কর্মী কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি। ছবি: ধ্রুব নিউজ

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর কর্মী কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দেশের বীমা খাতে দক্ষ জনবল তৈরি, আধুনিক বীমা ব্যবস্থাপনা সম্পর্কে কর্মীদের অবহিত করা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে এ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১এপ্রিল) যশোর শিল্পকলা একাডেমিতে সকাল থেকে বিকাল পর্যন্ত এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামরুল সোবহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও সাফল্যের জন্য দক্ষ, সৎ ও প্রশিক্ষিত জনবল অপরিহার্য। তিনি আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কর্মীদের দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবসময় আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে, যাতে গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদান নিশ্চিত করা যায়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) অনুপম দাস এবং এএমডি ও প্রশিক্ষক সাহিল

কর্মশালায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ১১ জন ব্রাঞ্চ ম্যানেজারসহ প্রায় ৬০০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলে।

কর্মশালাটি যশোর ব্রাঞ্চ ম্যানেজার মো. মফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলার ব্রাঞ্চ ম্যানেজার তারিকুল ইসলাম এবং ঝিনাইদহ ব্রাঞ্চ ম্যানেজার মো. নাজমুস সাকিব। তাদের দক্ষ সমন্বয় ও আন্তরিক প্রচেষ্টায় কর্মশালাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন প্রশিক্ষণ সেশন, দিকনির্দেশনামূলক আলোচনা, গ্রুপ কার্যক্রম ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনব্যাপী আয়োজন শেষে আনুষ্ঠানিকভাবে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আরও সমৃদ্ধ ও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)