Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শান্তিপূর্ণ পরিবেশে এসএসি’র প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০৮:৪৭ পিএম
শান্তিপূর্ণ পরিবেশে এসএসি’র প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

ছবি: ধ্রুব নিউজ

যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি’র প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।  চলতি বছর এসএসসি পরীক্ষায় বোর্ডের আওতায় ১০ জেলায় ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক  প্রফেসর ড. মো. আব্দুল মতিন এর দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত বাংলা (আবশ্যিক)১ম পত্র (১০১)পরীক্ষায় কোনো বহিষ্কার নেই। তবে পরীক্ষায়  অনুপস্থিত ছিল এক হাজার ৪৪১ জন, অনুপস্থিতির হার ১ দশমিক ২৯ শতাংশ। গতবছর অনুপস্থিতি আরো বেশি ছিল। ২০২৫ সালের বাংলা ১ম পত্রে অনুপস্থিত ছিল এক হাজার ৮০০ জন ; যার শতকরা হিসাব ১ দশমিক ৩৫ শতাংশ।

এ বছর ২৯৯ কেন্দ্রে বাংলা ১ম পত্রের পরীক্ষার্থী ছিল  এক লাখ ১১ হাজার ৭৪১ জন, পরীক্ষা দিয়েছে এক লাখ ১০ হাজার ৩ শত জন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)