নিজস্ব প্রতিবেদক
কাল্পনিক ছবি ছবি:
নেশার টাকা না পেয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় ছেলে আশরাফুল ইসলাম নিরবের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার পিতা আমিরুল ইসলাম । সোমবার শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, আমিরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। আসামি নিরব ৯ম শ্রেণী পর্যন্ত লেখাপাড়া করে বখাটেদের সাথে মিশে নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশার টাকা জোগাড় করতে নিরব প্রায় সময় বাড়িতে চরম অশান্তি ও ভাংচুর করে। গত ১৫ এপ্রিল আসামি নিরব তার পিতার কাছে ৫ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে সে তার পিতাকে মাটিতে ফেলে দিয়ে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি করে। এরমধ্যে ঘরে থাকা ৩০ হাজার টাকা নিয়ে খুন করার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কতৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
ধ্রুব/টিএম