Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত: ব্যবসায়ীকে  লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৫:০৩ পিএম
যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত: ব্যবসায়ীকে  লাখ টাকা জরিমানা

অবৈধভাবে কীটনাশক ও সার মজুত এবং অনুমোদনহীনভাবে প্যাকেটজাত করার অপরাধে হাবিবউল্লাহ খান নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত এবং অনুমোদনহীনভাবে প্যাকেটজাত করার অপরাধে হাবিবউল্লাহ খান নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে চাঁচড়া ঢাকা রোডে অবস্থিত মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনের একটি বাড়িতে র‍্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হাবিবউল্লাহ খান ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে এই ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, হাবিবউল্লাহ খান প্রায় ৩৫ বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত থাকলেও গত তিন বছর ধরে তাঁর লাইসেন্স নবায়ন করেননি। অভিযানের সময় তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, খালি প্যাকেট, বোতল এবং লেবেলবিহীন বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়াই সেখানে পণ্য প্যাকেটজাত করার প্রমাণ পায় অভিযানকারী দল।

এসব অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ র‍্যাব ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাঁদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)