Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রধানমন্ত্রীর আগমনে বেনাপোলে বিএনপির প্রস্তুতি সভা

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৯:৩৪ পিএম
প্রধানমন্ত্রীর আগমনে বেনাপোলে বিএনপির প্রস্তুতি সভা

 

আগামী ২৭ এপ্রিল বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এতে সাধারণ সম্পাদকসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দলের চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং অনুষ্ঠানকে সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গণমানুষের নেতা হিসেবে পরিচিত আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন, “তারেক রহমানের আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি সফল করতে হবে।”

তিনি আরও বলেন, নেতাকর্মীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও সফল আয়োজন নিশ্চিত করতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর আগমনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকমিটি গঠন এবং প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)