Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে ঘাতক ট্রাক্টরে কেড়ে নিল ৩ সন্তানের জনকের প্রাণ

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ১২:৫৪ এ এম
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০১:০৮ এ এম
কোটচাঁদপুরে ঘাতক ট্রাক্টরে কেড়ে নিল ৩ সন্তানের জনকের প্রাণ

খবর পেয়ে রাতেই হাসপাতালে ও নিহতের বাড়িতে ছুটে যান এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছবি: ধ্রুব নিউজ

পরিবারে ছিল সুখের স্বপ্ন, তিন সন্তানকে নিয়ে ছিল আগামীর পরিকল্পনা। কিন্তু একটি ঘাতক ট্রাক্টরের চাকা পিষ্ট করে দিল সেই সব স্বপ্নকে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মোকারম শেখের ছেলে শাজাহান শেখ (৪৬) আর নেই। শুক্রবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। তার অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রাম জুড়ে বইছে শোকের মাতম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে কোটচাঁদপুর শহর থেকে নিজের বাইসাইকেলে চড়ে বাড়ির দিকে ফিরছিলেন শাজাহান। তিনি পৌর শহরের আমবাজার সংলগ্ন মেইন সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মাটি কাটা ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে তিনি মেইন সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহান শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিন সন্তানের জনক শাজাহানের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। খবর পেয়ে রাতেই হাসপাতালে ও নিহতের বাড়িতে ছুটে যান এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকে এম সালাহউদ্দিন বুলবুল সিডল এবং জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খানসহ স্থানীয় আরও অনেক নেতা-কর্মী।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অবৈধ মাটি কাটা ট্রাক্টরের বেপরোয়া গতি মাঝেমধ্যেই এমন প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এলাকাবাসী সড়ক নিরাপদ করতে এবং এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। আজ বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)