Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ঐতিহাসিক ‘জিয়া খাল’ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৩:১০ পিএম
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৬:১৩ পিএম
শার্শায় ঐতিহাসিক ‘জিয়া খাল’ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঐতিহাসিক ‘জিয়া খাল’ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: ধ্রুব নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের পূর্বে  শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক ‘জিয়া খাল’ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার  বেলা ১১টার দিকে তিনি সরেজমিনে খালটি পরিদর্শন করে এর বর্তমান অবস্থা, নাব্যতা ও পানি প্রবাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর কয়েকদিন আগে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ খাল পরিদর্শ করেন। 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খালের পানি প্রবাহের গতিপ্রকৃতি, সেচব্যবস্থার কার্যকারিতা এবং স্থানীয় কৃষিতে এর প্রভাব নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি বর্ষা মৌসুমের আগে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ দেন। এ সময় খালের পাড় সংরক্ষণ, বাঁধাই এবং পরিবেশবান্ধব সৌন্দর্যবর্ধন কার্যক্রমের সম্ভাব্য পরিকল্পনাও পর্যালোচনা করা হয়।

মূলত প্রধানমন্ত্রী  আসন্ন সফর ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার সার্বিক অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে তিনি এই বিশেষ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন,  জেলা প্রশাসক আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন প্রমুখ। 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)