Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শরীফুলের তোপে কিউইদের নাভিশ্বাস

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ১২:২৫ পিএম
শরীফুলের তোপে কিউইদের নাভিশ্বাস

এখন পর্যন্ত বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল শরীফুল ইসলাম ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের শুরু থেকেই চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম ১৪ ওভার শেষে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান। পানি পানের বিরতিতে যাওয়ার আগে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত এবং ‘টাইট’ বোলিংয়ে রীতিমতো ধুঁকছে নিউজিল্যান্ডের ব্যাটাররা।

বোলারদের দাপট কিউইরা ওভারপ্রতি মাত্র ৩.৯২ গড়ে রান তুলতে সক্ষম হয়েছে। এই কৃপণ বোলিংয়ের পুরো কৃতিত্বই বাংলাদেশের বোলারদের। উইকেটের সোজাসুজি এবং সঠিক লেংথে বল করে ব্যাটারদের হাত খোলার কোনো সুযোগই দেননি তাঁরা। পিচে বল কিছুটা বাড়তি উচ্চতা পাওয়ায় কিউই ব্যাটাররা সামনের পায়ে এসে খেলার চেষ্টা করেও সুবিধা করতে পারেননি।

সেরা স্পেলে শরীফুল এখন পর্যন্ত বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল শরীফুল ইসলাম। তাঁর বোলিং ফিগার এক কথায় অবিশ্বাস্য: ৫–১–৯–১! অর্থাৎ ৫ ওভার বল করে ১টি মেডেনসহ মাত্র ৯ রান খরচায় শিকার করেছেন ১টি উইকেট।

ক্রিজে যারা আছেন বর্তমানে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছেন হেনরি নিকোলস এবং উইল ইয়াং। ৩৯ বল খেলে ২৭ রানে অপরাজিত আছেন নিকোলস, আর ইয়াং খেলছেন ২২ বলে ১২ রান নিয়ে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)